নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যান্সারে আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী শিশু
অর্নব চন্দ্র দাসের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে সদর উপজেলা প্রশাসন। শিশুটির
চিকিৎসার জন্য পরিবারকে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) শিশুটির মা নিপা রানী দাসের হাতে অনুদানের চেক
তুলে দেওয়া হয়।
জানা গেছে,
ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা নিপা রানী দাসের ছেলে
অর্নব এইচএলএইচ নামের ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চালিয়ে আসছে
পরিবারটি। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারের জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় নতুন
করে সংকটে পড়ে পরিবারটি।
এ অবস্থায় সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহায়তা চেয়ে গত ১৩
আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন শিশুটির মা।
আবেদনটি পাওয়ার পর বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে পরিবারটির পাশে
দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার ১৫ হাজার
টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিশুটির
চিকিৎসার বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে আবেদনটি পর্যালোচনা করা হয়েছে। পরে
পরিবারটিকে চিকিৎসা সহায়তা হিসেবে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন