আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

রূপগঞ্জে সাঁওতাল কিশোরীর মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছর বয়সী সাঁওতাল কিশোরী রিয়া সরেনের মৃত্যুকে ঘিরে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে পরিবারের মধ্যে। গত ৭ সেপ্টেম্বর একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধারের পর পুলিশ অপমৃত্যুর মামলা করলেও কয়েক দিন পর রিয়ার পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পরিবারের অভিযোগ, তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি। তবে পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিয়া সরেনের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মা রিবিকা মুরমুর সঙ্গে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় একটি ভাড়া বাসায় ওঠে রিয়া। প্রায় দুই মাস আগে তার মা দিনাজপুরে ফিরে গেলেও রিয়া ওই বাসায় থেকে যায়।

স্থানীয় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অস্থায়ীভাবে কাজ করত রিয়া। তার মা রিবিকা মুরমুও একই কারখানায় কাজ করেছেন বলে জানা গেছে।

রিয়ার নানা বাবুরাম মুরমুর ভাষ্য, ৭ সেপ্টেম্বর দুপুরে বাড়িওয়ালী তানিয়া ফোন করে জানান, রিয়া ‘স্ট্রোক’ করেছে। খবর পেয়ে তারা দিনাজপুর থেকে রূপগঞ্জের উদ্দেশে রওনা দেন। পরদিন সকালে রূপগঞ্জে পৌঁছে থানায় গেলে তারা জানতে পারেন, রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ময়নাতদন্ত শেষে ওইদিনই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে দিনাজপুরে ফিরে যান এবং দাফন সম্পন্ন করেন। পরে বাড়িওয়ালীর দেওয়া প্রাথমিক তথ্য এবং পুলিশের বক্তব্যের মধ্যে পার্থক্য নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ তৈরি হয় বলে জানান তারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিবারের সদস্যরা রূপগঞ্জ থানায় গিয়ে ঘটনাটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে মামলা করার উদ্যোগ নেন। এ সময় বাড়িওয়ালী তানিয়া ও তার স্বামী জুয়েলকে সন্দেহের কথা জানান তারা।

বাবুরাম মুরমু বলেন, মৃত্যুর আগের রাতেও রিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের ফোনে কথা হয়েছিল। তখন তার আচরণে আত্মহত্যার কোনো ইঙ্গিত তারা পাননি। বরং রিয়াকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট করার কথাও বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন বাড়িওয়ালী তানিয়া। তাঁর দাবি, রিয়ার মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা ভেঙে পড়তে পারেন—এমন আশঙ্কা থেকেই তিনি শুরুতে ‘স্ট্রোক’ হওয়ার কথা জানিয়েছিলেন। পরিবারের লোকজন আসতে দেরি করায় তিনিই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন বলেও দাবি করেন তিনি।

তানিয়া আরও জানান, প্রায় দুই বছর ধরে রিয়া তার বাসায় থাকত এবং তিনি তাকে নিজের মেয়ের মতো দেখতেন। রিয়ার এক বান্ধবী প্রথম তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলেও দাবি করেন তিনি। রিয়াকে ওই কারখানায় কাজ পেতে সহযোগিতা করার কথাও জানান তানিয়া।

রিয়ার পরিবারের সঙ্গে দিনাজপুর থেকে রূপগঞ্জে আসা আদিবাসী সমাজ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মিকায়েল টুডু বলেন, মরদেহে গলায় কালো দাগ ও কানের পাশে রক্তের চিহ্ন দেখেছেন তারা। মৃত্যুর বিষয়ে বিভিন্নজনের কাছ থেকে ভিন্ন তথ্য পাওয়ায় পরিবারের সন্দেহ তৈরি হয়েছে বলে জানান তিনি।

এদিকে ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম। পরিবারের দাবি অনুযায়ী রিয়ার বয়স ১৪ বছর হলেও সুরতহাল প্রতিবেদনে বয়স ২০ বছর উল্লেখ করা হয়েছে।

এসআই নাহিদ মাসুম বলেন, প্রাথমিকভাবে পাওয়া আলামতের ভিত্তিতে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা হওয়ায় অপমৃত্যুর মামলা করা হয়েছিল। তবে আত্মহত্যার পেছনের কারণ তখন নিশ্চিত হওয়া যায়নি। ভবিষ্যৎ তদন্তের বিষয়টি বিবেচনায় নিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের অপেক্ষা করতে হবে। প্রতিবেদনে মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য পাওয়া যাবে। যদি ময়নাতদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ