বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।সোমবার (২২ আগস্ট ) বন্দর থানায় এই সাক্ষাৎ করেন তারা
সাক্ষাৎকালে
নেতৃবৃন্দ বুলবুল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত
ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকী,
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান
সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়জিদ
হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক
ডা. মিজানুর রহমান।
এ ছাড়া উপস্থিত
ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি রবিউল ইসলাম, জেলা
সভাপতি মামুনুর রশিদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, মহানগর দপ্তর
সম্পাদক মাওলানা মুফতি ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. আল-আমিন, জেলা প্রকাশনা
সম্পাদক আব্দুল হাকিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন,
বুলবুল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা
জরুরি। এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা
যেন কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়েও তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
তারা আশা প্রকাশ
করেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রকৃত অপরাধীদের
শনাক্ত করবে এবং বুলবুল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের মাধ্যমে নিহতের পরিবার
ন্যায়বিচার পাবে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন