আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

শিল্পনগরীর যানজট ঠেকাতে সমন্বিত উদ্যোগের ডাক এসপির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে শুধু পুলিশের একক প্রচেষ্টায় স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। যানজট নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা পরিষদ, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাষাঢ়ায় যানজট নিরসনে পুলিশের চলমান অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশ সুপার।

হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের কারণে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এখানে বসবাস ও প্রতিদিন চলাচল করেন। ফলে শহরের সড়কগুলোতে স্বাভাবিকভাবেই মানুষ ও যানবাহনের চাপ বেশি থাকে। এই বাস্তবতায় যানজট নিরসনে একক কোনো সংস্থার পক্ষে কার্যকর সমাধান করা কঠিন।

তিনি বলেন, যানজট নিরসনে আমাদের সিটি করপোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সংগঠনগুলোকেও সম্পৃক্ত করতে হবে।

পুলিশ সুপার জানান, যানজট নিরসনে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে সভা করা হয়েছে। ওই সভায় যানজটের কারণ চিহ্নিত করে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর গত ছয় দিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে পুলিশের অভিযান ও তৎপরতা চালানো হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবারের অভিযানের বিষয়ে পুলিশ সুপার বলেন, সপ্তাহের এই দিনে নারায়ণগঞ্জ শহর থেকে বিভিন্ন গন্তব্যে মানুষের যাতায়াত তুলনামূলক বেড়ে যায়। একই সময়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুলসংখ্যক যানবাহন শহরে প্রবেশ করে। ফলে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানবাহনের চাপ বাড়ে। এ কারণে যানজট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মাঠে নেমেছে।

তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সড়কের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিদ্যমান আইন ও নিয়ম মেনে যানজটকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, শুধু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেই যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে না। শহরের সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, অবৈধ দখলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

তিনি জানান, মাঠপর্যায়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের অভিজ্ঞতা ও সুপারিশ নিয়ে পরবর্তী সময়ে বৈঠকে বসবেন। এরপর সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা পরিষদ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


দ্যা প্রেস নিজ/এসআর   

 

মন্তব্য করুন

  • সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার