আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

কালাম-মুকুলের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কে ফাটল, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত

দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রায় ভাইয়ের মতোই একসঙ্গে পথ চলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও তার ভাই, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। দলের বিভিন্ন সংকট ও নির্বাচনী মাঠে তাদের একসঙ্গে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে দৃশ্যমান হয়েছে দূরত্ব। এবার পরস্পরকে ইঙ্গিত করে দেওয়া বক্তব্যে পুরোনো এই পারিবারিক-রাজনৈতিক টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানে আতাউর রহমান মুকুলের বক্তব্য এবং তার জবাবে আবুল কালামের ছেলে সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার মন্তব্য ঘিরে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে মুকুলের ছেলে রেজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টও এ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

দলীয় একাধিক সূত্রের ভাষ্য, কালাম ও মুকুলের মধ্যে দূরত্ব তৈরি হলেও তা দীর্ঘদিন প্রকাশ্যে আসেনি। গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সেই সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। ওই নির্বাচনে দুইবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল প্রার্থী হলেও আবুল কালাম ও তার ছেলে আবুল কাউসার আশার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে দলীয় সূত্রগুলো দাবি করছে।

বন্দর উপজেলা পরিষদের ওই নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সাবেক দুই চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও এমএ রশীদকে পেছনে ফেলে জয় পান মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। মুকুলের অনুসারী নেতা-কর্মীরা তার সঙ্গে থাকলেও কালাম পরিবারের ঘনিষ্ঠদের বড় একটি অংশ নির্বাচনে সক্রিয় ছিলেন না বলে সংশ্লিষ্টরা জানান।

নির্বাচনের পর বন্দর এলাকায় আতাউর রহমান মুকুল শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় কালাম পরিবারের ভূমিকা ও অবস্থান নিয়ে মুকুলের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে তার ঘনিষ্ঠদের দাবি।

অন্যদিকে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হলেও তার নির্বাচনী প্রচারে আতাউর রহমান মুকুলকে তেমন সক্রিয় দেখা যায়নি। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে এটিও ছিল উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

যে সম্পর্ক ছিল পারস্পরিক নির্ভরতার

রাজনৈতিকভাবে আবুল কালাম ও আতাউর রহমান মুকুলের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি। তার বাবা হাজী জালাল উদ্দিনও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং সংসদ সদস্য ছিলেন। আবুল কালাম এর আগে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আগের নির্বাচনী সময়গুলোতে ভাই আবুল কালামের পক্ষে অনুসারীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন আতাউর রহমান মুকুল। একইভাবে মুকুল যখন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন তার পাশে ছিল আবুল কালামের সমর্থন।

এমনকি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা কাউন্সিলর পদে নির্বাচন করার সময়ও মুকুলকে তার পাশে দেখা গেছে। সেই দীর্ঘ রাজনৈতিক সমন্বয়ের জায়গায় গত উপজেলা নির্বাচন থেকেই দৃশ্যমান পরিবর্তন এসেছে।

কালো হাতের ছায়া’ মন্তব্যে নতুন আলোচনা

সম্পর্কের এই টানাপোড়েন সবচেয়ে বেশি আলোচনায় আসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ সেপ্টেম্বর নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে আয়োজিত আলোচনা সভায়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ দলের প্রবীণ নেতাদের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে নিজের রাজনৈতিক বঞ্চনার কথা তুলে ধরেন আতাউর রহমান মুকুল।

তিনি বলেন, দীর্ঘদিন তিনি এমন একজনের রাজনৈতিক ছায়ায় ছিলেন, যাকে পিতৃতুল্য মনে করতেন। তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির জন্য তিনি নিজের রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন এবং দলের কমান্ডের চেয়েও তার নির্দেশকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তিই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং তাকে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন মুকুল।

একই বক্তব্যে তিনি নিজের রাজনৈতিক পরিচয় নিয়েও স্পষ্ট অবস্থান জানান। মুকুল বলেন, এখন থেকে তিনি নিজের নামেই পরিচিত হতে চান এবং বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবেই রাজনীতি চালিয়ে যেতে চান।

পাল্টা বক্তব্যে আবুল কাউসার আশা

মুকুলের বক্তব্যের পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা। এক অনুষ্ঠানে তিনি মুকুলের ‘কালো হাতের ছায়া’ মন্তব্যের প্রসঙ্গ তুলে ওই ‘কালো হাত’ কার—তা স্পষ্ট করার আহ্বান জানান।

আশার বক্তব্য, রাজনৈতিক জীবনে মুকুল বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তিনি দাবি করেন, একসময় মুকুল আবুল কালামের ভাই হিসেবে পরিচিত ছিলেন, আবার ওসমান পরিবারের সঙ্গেও তার রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল।

উপজেলা নির্বাচনে জনগণই মুকুল সম্পর্কে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন আশা। একই সঙ্গে রাজনীতিতে ‘মুনাফেক চরিত্রের’ ব্যক্তিদের বয়কট করার কথা বলেন তিনি।

আবুল কাউসার আশা যখন এসব বক্তব্য দেন, তখন তার পাশে সংসদ সদস্য আবুল কালামও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুলপুত্রের পাল্টা অবস্থান

এদিকে, পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন আতাউর রহমান মুকুলের ছেলে রেজানুর রহমান। দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি তার বাবার রাজনৈতিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কয়েকজন রাজনৈতিক নেতার কর্মকাণ্ডের সমালোচনা করেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন—মেরুদণ্ড সোজা রেখেছি, বাঁকা করিনি।’

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতা, পারিবারিক সম্পর্ক এবং দলীয় রাজনীতির সমীকরণে নতুন করে তৈরি হওয়া এই দূরত্ব এখন স্থানীয় বিএনপির রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রকাশ্য বক্তব্যের এই পাল্টাপাল্টি ভবিষ্যতে কালাম-মুকুল পরিবারের রাজনৈতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, সেদিকেই এখন নজর স্থানীয় নেতাকর্মীদের।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার