আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, সাংবাদিক পরিচয়ে দুই ব্যক্তি আটক

পটুয়াখালী প্রতিনিধি
ছবি সংগৃহীত

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের সময় তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরীর কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক রিয়াজ উদ্দিন বাউফল উপজেলার বাসিন্দা। তিনি নিজেকে ‘ক্রাইম পেট্রোল ডট কম’ নামের একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। অপর ব্যক্তি শহীদ বাদশা সবুজও বাউফল উপজেলার বাসিন্দা এবং তিনি নিজেকে ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি বলে পরিচয় দেন।

পুলিশ ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাপ্তরিক কার্যক্রম চলাকালে ওই দুই ব্যক্তি কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ভিডিও ধারণ করছিলেন বলে অভিযোগ ওঠে। একই সময়ে তারা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

পরে তাদের তল্লাশি করে রিয়াজ উদ্দিনের জামার বুক পকেট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রশাসনের দাবি, মোবাইল ফোনটিতে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ডিং চালু ছিল। ওই ফোন ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম গোপনে ধারণ করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় জব্দ করা মোবাইল ফোনসহ দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে তাদের সাংবাদিক পরিচয় নিয়েও প্রশাসনের সংশ্লিষ্টদের মধ্যে সন্দেহ তৈরি হয় বলে জানানো হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান বলেন, জেলা প্রশাসকের কক্ষে দাপ্তরিক কার্যক্রম চলাকালে সিসিটিভি ক্যামেরায় কক্ষের বাইরে দুই ব্যক্তিকে প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করতে দেখা যায়। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়।

তিনি বলেন, পরে তল্লাশি চালিয়ে রিয়াজ উদ্দিনের কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ফোনটিতে ভিডিও রেকর্ডিং চালু ছিল। ওই ফোন দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম গোপনে ধারণ করা হচ্ছিল বলে ধারণা করা হয়। পরে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে আটক দুজনের দাবি, তারা একটি অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগটি নিয়ে একাধিক কর্মকর্তার টেবিলে পাঠানোয় তারা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে কার্যালয়ের কর্মীরা তাদের ভেতরে প্রবেশে বাধা দেন। এ সময় তারা সেখানে অবস্থান করেন।

গোপনে ভিডিও ধারণের অভিযোগের বিষয়ে রিয়াজ উদ্দিন বলেন, তিনি ভুলবশত ভিডিও রেকর্ডিং বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। বিষয়টি তাদের ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ঘটনায় আটক দুই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দ্যা প্রেস নিউজ/এসআর   


 

মন্তব্য করুন

  • সর্বশেষ

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন