আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

সরকারি দামের আগেই বাজারে এলপিজির দাম চড়া, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৫৬৩ টাকা

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের সঙ্গে নারায়ণগঞ্জের খুচরা বাজারে এলপিজি সিলিন্ডারের দামে বড় ব্যবধান দেখা দিয়েছে। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি মূল্য ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও জেলার বিভিন্ন এলাকায় তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকায়। ফলে ভোক্তাকে নির্ধারিত দামের তুলনায় সর্বোচ্চ ৫৬৩ টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হচ্ছে।

খুচরা বিক্রেতারা এ পরিস্থিতির জন্য ডিলারদের কাছ থেকে বেশি দামে গ্যাস কেনাকে দায়ী করছেন। আবার ডিলারদের পক্ষ থেকে বলা হচ্ছে, কোম্পানি থেকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। আর ভোক্তাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না থাকায় সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে বাড়তি দামের প্রভাব তাদের ওপর পড়ছে।

গত রোববার এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করে বোতলজাত এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এতে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৮৩৭ টাকা। বাজারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সিলিন্ডার পাওয়া যায়।

তবে নারায়ণগঞ্জের বাস্তব চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন এলাকার পাশাপাশি অন্যান্য উপজেলাতেও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ করেছেন ক্রেতারা।

নগরীর ভাষা সৈনিক সড়কের ফুটপাতে চায়ের দোকান চালান মো. ইমন। রোববার বিকেলে তিনি ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছেন ২ হাজার ৪০০ টাকায়। অথচ এর মাত্র এক সপ্তাহ আগে একই সিলিন্ডার কিনেছিলেন ২ হাজার টাকায়।

ইমনের অভিযোগ, বাজারে গ্যাসের সরবরাহ নিয়েও সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর অনেকে আগেই সিলিন্ডার মজুত করছেন। শনিবার গ্যাস না পাওয়ায় তাকে দোকান বন্ধ রাখতে হয়েছে। পরে বাধ্য হয়ে বেশি দামে সিলিন্ডার কিনেছেন।

আরেক দোকানি মো. রাসেল জানান, তিন দিন আগেও ১২ কেজির সিলিন্ডার কিনেছেন ২ হাজার ৩০০ টাকায়। তার অভিযোগ, সরকারি দামের চেয়ে প্রায় ৫০০ টাকা বেশি দিয়েও তাকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে।

রাসেলের ভাষায়, সরকারি মূল্য নির্ধারণ করা হলেও সেটি বাস্তবে কার্যকর হচ্ছে না। নিয়মিত তদারকি থাকলে এভাবে অতিরিক্ত দামে গ্যাস কিনতে হতো না।

ডিলারদের দিকেই অভিযোগ খুচরা বিক্রেতাদের

সদর উপজেলার কাশীপুর খিলমার্কেটের বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ডিলার পর্যায়েই ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি কোম্পানি ও ডিলারভেদে সিলিন্ডারের দামেও পার্থক্য রয়েছে।

তার দাবি, বেশি দামে কিনতে হওয়ায় ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন তারা।

নগরীর ভূঁইয়াপাড়ার বিক্রেতা মো. হাসানও সরবরাহ সংকটের কথা জানান। তিনি নিতাইগঞ্জের এক ডিলারের কাছ থেকে এলপিজি সংগ্রহ করেন। হাসানের ভাষ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাচ্ছেন না।

হাসান বলেন, ডিলারও ঢাকা থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না বলে জানিয়েছেন। ফলে সরবরাহ কম থাকায় ডিলার পর্যায়ে দাম বেড়েছে এবং সেই বাড়তি মূল্য খুচরা বাজারেও প্রভাব ফেলছে।

নগরীর দুটি এলপিজি ডিলারশিপ প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক ডিলার জানান, কোম্পানি সিলিন্ডারের সরবরাহ কমিয়ে দিয়েছে। এর সঙ্গে পরিবহন, জায়গার ভাড়া ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে দামের ওপর প্রভাব পড়ছে।

৬০০-৬৫০ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন জানান, কোথাও কোথাও সরকারি মূল্যের তুলনায় ৬০০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক বিক্রেতা পণ্য বিক্রির পর রসিদও দিচ্ছেন না বলে অভিযোগ তার।

রবিন বলেন, বাজারে সরবরাহ না থাকার কথা বলা হলেও বেশি দাম দিলে অনেক সময় সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ডিলাররা খুচরা বিক্রেতাদের ওপর এবং খুচরা বিক্রেতারা ডিলারদের ওপর দায় চাপাচ্ছেন। এভাবে পরিস্থিতি চলতে পারে না।

তার মতে, শুধু এলপিজির দাম নির্ধারণ করলেই হবে না; বাজারে সরবরাহ পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর তদারকি প্রয়োজন।

এ বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

তদারকির কথা জানাল জেলা প্রশাসন

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ঠেকাতে বাজার তদারকি শুরু হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তার তথ্য অনুযায়ী, সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সদর উপজেলার অন্তত তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, এলপিজি বিতরণকারীদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। আমদানি পর্যায় থেকে শুরু করে ডিলার ও খুচরা বিক্রেতা পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থার বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।

তার ভাষ্য, বেশি দামে কেনা ও বিক্রির যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নিয়ন্ত্রণে জাতীয় ও জেলা পর্যায়ে কাজ চলছে।

দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন