আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

৫৮ ও ৩৪ টাকার ভাড়ায় নীতিগত সমঝোতা, শিক্ষার্থীদের ব্লকেড স্থগিত

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নিয়ে চলমান বিরোধ আপাতত সমঝোতার পথে এগিয়েছে। সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাবে প্রশাসন, বাস মালিকপক্ষ ও আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিরা নীতিগতভাবে একমত হয়েছেন। এ অবস্থায় ৬ অক্টোবর সকাল ৮টা থেকে ডাকা অর্ধদিবসের সড়ক অবরোধ কর্মসূচি ৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের কক্ষে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠকটি চলে। আলোচনা শেষে যৌথ ব্রিফিংয়ে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স, বিআরটিএ ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এতে বাসভাড়া নিয়ে একটি নীতিগত অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে এবং ছাত্র প্রতিনিধিরা ৭ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন।

তিনি বলেন, যাত্রীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বাস মালিকরা ভাড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে রাজি হয়েছেন। আগামী ৭ অক্টোবর বিকেল ৪টায় সংশ্লিষ্ট সবাই আবার বৈঠকে বসবেন। সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে যৌথভাবে ব্রিফিং করা হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা হাফ পাস নির্ধারণের বিষয়ে সমঝোতা হলেও সাধারণ যাত্রীদের ভাড়া নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। চার দফা আলোচনার পরও সমাধান না হওয়ায় সাত ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আন্দোলনের পাশাপাশি ৬ অক্টোবর ব্লকেড কর্মসূচি ঘোষণা করে।

এবারের বৈঠক নিয়ে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, দীর্ঘদিনের জটিলতা নিরসনে একাধিক দফা আলোচনার পর নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। যাত্রীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি পরিবহন মালিকদের ব্যবসায়িক বিষয়ও বিবেচনায় রেখে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী বলেন, প্রশাসনের আশ্বাস এবং বাস মালিকদের নারায়ণগঞ্জবাসীর স্বার্থে নীতিগত সিদ্ধান্তে আসার বিষয়টি বিবেচনা করে ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওইদিন একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ হবে বলে তারা প্রত্যাশা করছেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা বলেন, সাধারণ যাত্রীদের ৫৮ টাকা ও শিক্ষার্থীদের ৩৪ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাবের পক্ষে নীতিগত অবস্থান তৈরি হয়েছে। তবে অন্যান্য বাস মালিকদের সঙ্গে আলোচনার জন্য তারা সময় চেয়েছেন।

তিনি আরও বলেন, স্থায়ী সমাধানের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির বাসের সংখ্যা বাড়ানো এবং রেলপথ দ্বিমুখী করার পাশাপাশি ট্রেনের বগি বাড়ানোর বিষয়েও কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলে তারা আশা করছেন।

জাতীয় ছাত্রশক্তি ও ছাত্র ফেডারেশনের নেতারা জানান, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ তৈরি করতেই ব্লকেড কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ৭ অক্টোবর চূড়ান্ত সিদ্ধান্তে দাবি বাস্তবায়িত না হলে রাজপথের আন্দোলন ও পরবর্তী কর্মসূচি অব্যাহত থাকবে।

বৈঠকে বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিটি বন্ধন পরিবহনের পরিচালক শেখ সালাউদ্দিন, সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন খান (লিটন), পরিচালক মো. রতন, উৎসব পরিবহনের পরিচালক মো. লিটন ও মো. আনোয়ার, বাংলাদেশ ফার্মাসিস্ট আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহবুবুর রহমান শামীম, ছাত্রদলের মেহেদী হাসান ফারহান ও সারোয়ার হোসেন সজীব, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক হিমাংশু দেওয়ান, জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল ইসলাম এবং খেলাফত ছাত্র মজলিসের আশরাফুল ইসলাম মুজিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন