শুক্রবার (৩০
অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মুহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ সূত্রে জানা
গেছে, বিশেষ অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ৪ জন, মাদকসেবী ১৫ জন, আদালতের
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনকে গ্রেপ্তার
করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।
এ সময় পুলিশের
অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে
জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন