শুক্রবার (৩০
অক্টোবর) বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা
হয়।
পুলিশ সূত্রে জানা
গেছে, গ্রেপ্তার ১১ জনের মধ্যে মাদক সেবনরত অবস্থায় ৬ জন, পূর্বের মামলার আসামি ৩
জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম
অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে বন্দর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনসহ থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, মাদক
নির্মূল, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র
উদ্ধারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত
ও মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এলাকায়
অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন