শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর মাসদাইরে মাদ্রাসাটির
শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
সভায় মামুন মাহমুদ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান কেবল
পরীক্ষার ফলাফল দিয়ে বিচার করলে হবে না। শিক্ষার্থীরা কী ধরনের পরিবেশে পড়াশোনা
করছে, প্রযুক্তির সঙ্গে কতটা পরিচিত হচ্ছে এবং তাদের
চিন্তা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ কতটা রয়েছে—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল
প্রতিষ্ঠানে রূপ দিতে হলে প্রচলিত পাঠদানের পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার
সুযোগগুলো কাজে লাগাতে হবে। বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া
ক্লাসরুমের ব্যবহার এবং পাঠদানের নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন।
মাদ্রাসা শিক্ষার বিষয়ে সামাজিক নানা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এখান
থেকে বের হওয়া শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও আদর্শের চর্চা দেখা যায়। তবে শিক্ষার
পরিবেশ, কারিকুলাম ও আধুনিক পাঠদান পদ্ধতিকে আরও
সময়োপযোগী করার সুযোগ রয়েছে।
প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে মামুন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের
উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা চালু করা যেতে পারে। এতে কোনো
শিক্ষার্থী প্রতিষ্ঠানে উপস্থিত না হলে অধ্যক্ষের পাশাপাশি তার অভিভাবকের
মুঠোফোনেও স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সম্ভব।
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের জ্ঞানচর্চায় যুক্ত করারও
আহ্বান জানান তিনি। এ জন্য মাদ্রাসার বিজ্ঞানাগার নিয়মিত ব্যবহার, সমৃদ্ধ
লাইব্রেরি গড়ে তোলা এবং বিতর্ক, আবৃত্তি ও রচনা
প্রতিযোগিতার আয়োজন বাড়ানোর কথা বলেন তিনি।
মামুন মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করলে চলবে না; ভবিষ্যতের জন্যও তাদের প্রস্তুত করতে হবে।” এজন্য শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজন
রয়েছে।
মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. রায়হান
কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট আবুল কালাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।
এ সময়
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিঞা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক
ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম খোরশেদ, মাদ্রাসার শিক্ষক,
অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন