জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জনির অসুস্থ বড় ভাই আশিসের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (২৫
আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে শহীদ জনির বাবা মো. ইয়াসিনের হাতে
এ আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
জানা যায়, মো.
ইয়াসিনের ছোট ছেলে জনি মাত্র ১৭ বছর ৩ মাস ১৩ দিন বয়সে ২০২৪ সালের ২০ জুলাই জুলাই
আন্দোলনের সময় শহীদ হন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে তিনি নিহত হন।
এদিকে, শহীদ জনির
বড় ভাই ২২ বছর বয়সী আশিস বেশ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছেন। তার চিকিৎসার ব্যয়
বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে।
বিষয়টি জানতে পেরে
শহীদ পরিবারের পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি অসুস্থ আশিসের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার উদ্যোগ নেন এবং শহীদ জনির বাবা
মো. ইয়াসিনের হাতে সহযোগিতার অর্থ তুলে দেন।
এ সময় শহীদ জনির
পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি অসুস্থ আশিসের দ্রুত সুস্থতা কামনা
করা হয়।
শহীদ পরিবারের এই
কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় অধ্যাপক মামুন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন