নেপাল-চীন সীমান্তবর্তী ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ছয় শতাধিক পর্যটকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৭৮ জন ভারতীয় পর্যটক।
নেপাল
ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের তালিকায় রয়েছেন ১২৭ জন নেপালি, ৫৩ জন
ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৬৫ জন মার্কিন নাগরিক, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন
যুক্তরাজ্যের পর্যটক।
বোর্ডের
মুখপাত্র সুনিল শর্মা বিবিসিকে জানান, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায়
অবস্থানরত এবং ভ্রমণে যাওয়া পর্যটকদের বিষয়ে এখনো তথ্য সংগ্রহের কাজ চলছে।
দেশটির
পর্যটন পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বিশ্বরাজ অধিকারী বলেন, ট্যুর অপারেটরদের
কাছ থেকে ওই এলাকায় ভ্রমণকারী পর্যটকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজদের সঠিক
সংখ্যা ও অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বন্যা ও
ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চলটি তিব্বতে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থান কৈলাশ
মানসরোবর যাওয়ার অন্যতম জনপ্রিয় পথ। এছাড়া পর্যটকদের কাছে জনপ্রিয় ল্যাংটাং
ট্রেকিং এলাকারও একটি অংশ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগের
পর নিখোঁজ পর্যটকদের সন্ধানে উদ্ধার ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন