নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় আলতাফ মেম্বারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারের বিরুদ্ধে।
মঙ্গলবার (১
সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন
ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী
সিউলী বেগমের অভিযোগ, তার ভাগিনা মুমিনের বাড়ির সামনের একটি অংশ দিয়ে যাওয়ার সময়
‘সুপার স্টার’ কোম্পানির একটি গাড়ি ধাক্কা দিলে ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়। পরে
বিষয়টি নিয়ে গাড়িচালকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন মুমিন ও সিউলী বেগমের স্বামী।
সিউলী
বেগমের দাবি, এ সময় গাড়িচালক বিএনপি নেতা রুহুল আমিন শিকদারকে ফোন করেন। পরে রুহুল
আমিন ঘটনাস্থলে এসে ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং
হুমকি দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
অভিযোগকারী
আরও জানান, পরবর্তীতে রুহুল আমিন রিয়াদ চৌধুরী নামে একজনকে ফোন করেন। এরপর কয়েকজন
লোক এসে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন তিনি।
সিউলী
বেগম বলেন, হামলাকারীরা বাড়ির প্রায় ২৪টি গ্লাস ভাঙচুর করেছে। একই সঙ্গে তার কক্ষ
থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর
বিষয়টি ফতুল্লা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করে
আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
এদিকে,
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
রুহুল আমিন শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ
না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহাবুব আলম জানান, এই
ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। আমরা লিখিত অভিযোগ পেলে বিষটি তদন্ত
সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন