শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে নবীগঞ্জ কদম
রসুল মাজারসংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও বিভিন্ন ধরনের অপরাধ
নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং বন্দর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে
অংশ নেয়।
গ্রেপ্তার চারজনের মধ্যে রয়েছেন নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো.
আওলাদের ছেলে মো. আকাশ (২২)। এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হিসেবে মো.
আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মো. ফয়েজুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায়
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর
থানা পুলিশ বলছে,
মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য
অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের
পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযানও পরিচালনা করা হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন