আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা favicon নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস favicon ডেঙ্গুতে নারায়ণগঞ্জে নারী শিশুসহ হাসপাতালমুখী দুই শতাধিক! favicon রাষ্ট্রপতি ফখরুলকে ইরানি প্রেসিডেন্টের শুভেচ্ছা
Advertisement

শুধু টাকার জন্য কোন কাজ করতে চাই না: শবনম ফারিয়া

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

একসময় অভিনয়কেই জীবনের মূল লক্ষ্য মনে করতেন অভিনেত্রী শবনম ফারিয়া। ক্যারিয়ার মানেই অভিনয় এবং নিয়মিত কাজ করাকেই সাফল্যের মাপকাঠি হিসেবে দেখতেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে তার জীবন ও অগ্রাধিকার। এখন অভিনয়ের পাশাপাশি পরিবার, নিজের ঘর, ব্যক্তিগত জীবন এবং পছন্দের কাজকেও গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিজীবন, অভিনয়, প্রমোশনাল কনটেন্ট এবং কাজ বাছাইয়ের ক্ষেত্রে নিজের অবস্থান ও সীমারেখা নিয়ে খোলামেলা কথা বলেছেন শবনম ফারিয়া।

নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, একটা সময় তার ধারণা ছিল, জীবনকে পুরোপুরি অভিনয়কেন্দ্রিক হতে হবে। অভিনয় ভালোবেসেই এই পথচলা শুরু করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে তার চিন্তাভাবনা বদলেছে।

ফারিয়া বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের অগ্রাধিকারও পরিবর্তিত হয়। দীর্ঘদিনের নানা সংগ্রামের পর এখন তিনি এমন একটি জীবন পেয়েছেন, যেটি তিনি চেয়েছিলেন। পরিবার, নিজের ঘর এবং দিন শেষে ফিরে যাওয়ার মতো একটি জায়গা পাওয়াকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

অভিনয়ের প্রতি ভালোবাসা এখনও রয়েছে জানিয়ে শবনম ফারিয়া বলেন, তিনি অভিনয় করতে চান। তবে শুধুমাত্র পারিশ্রমিকের জন্য নিজের অপছন্দের কোনো গল্প বা চরিত্রে দীর্ঘ সময় দিতে চান না।

তার ভাষায়, পছন্দ নয় এমন কোনো স্ক্রিপ্টে শুধু টাকার জন্য ১২ থেকে ১৫ ঘণ্টা সময় দিতে আগ্রহী নন তিনি। বরং যে গল্প বা চরিত্র তাকে সত্যিকার অর্থে আগ্রহী করে তুলবে, সেরকম কাজের অপেক্ষায় থাকতে চান।

অভিনয়ের পাশাপাশি গত কিছুদিন ধরে প্রমোশনাল কনটেন্ট তৈরির সঙ্গেও যুক্ত হয়েছেন ফারিয়া। তার ভাষ্য অনুযায়ী, রাকিন নামের একজন প্রথম তাকে এ ধরনের কাজের ধারণা দেন। এরপর কাজ শুরু করলে বিভিন্ন ব্র্যান্ড ও কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে।

গত এক বছরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করলেও সব ধরনের প্রতিষ্ঠানের প্রস্তাব গ্রহণ করেননি এই অভিনেত্রী। নিজের ব্যক্তিত্ব, জীবনযাপন ও বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ডকেই কাজের জন্য বেছে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

প্রমোশনাল কনটেন্ট করার ক্ষেত্রে ভালো পারিশ্রমিক পাওয়ার বিষয়টিও অকপটে স্বীকার করেছেন ফারিয়া। তার মতে, অল্প সময় ব্যয় করে এবং নিজের সুবিধাজনক সময়ে কাজ করে ভালো পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি পরিবার ও নিজের জন্য সময় রাখা সম্ভব হলে এমন কাজ করার যৌক্তিকতা রয়েছে।

তবে অর্থের বিনিময়ে সব ধরনের প্রচারণায় যুক্ত হতে রাজি নন তিনি। কারণ কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অর্থ হলো সেই ব্র্যান্ডের সঙ্গে নিজের মুখ, নাম ও বিশ্বাসও যুক্ত হওয়া। তাই কাজ নেওয়ার আগে সেটি নিজের কাছে গ্রহণযোগ্য ও স্বস্তিদায়ক কি না, সেটিকে গুরুত্ব দেন তিনি।

এ কারণে নিজের জন্য কিছু নির্দিষ্ট সীমারেখাও ঠিক করে নিয়েছেন শবনম ফারিয়া। তিনি জানান, ত্বক ফর্সাকারী পণ্য, সৌন্দর্যবর্ধক নান্দনিক সেবা বা প্রক্রিয়া এবং ওজন কমানোর চা, কফি, পানীয় বা ওষুধের প্রচারণায় অংশ নেন না।

ফারিয়া বলেন, তার গায়ের রং, মুখের গঠন, নাক, চিবুক ও শরীর—সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। সুন্দর হওয়ার জন্য মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন করা প্রয়োজন—এমন ধারণা তিনি প্রচার করতে চান না।

বাংলাদেশে ফর্সা হওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তার মতে, সৌন্দর্যের একটি নির্দিষ্ট মানদণ্ড সমাজে তৈরি হয়েছে, যেখানে শুধু গায়ের রং নয়, নাক, চিবুক, শরীরের গড়ন ও ওজন নিয়েও নির্দিষ্ট প্রত্যাশা তৈরি করা হয়।

তবে নিজের যত্ন নেওয়া বা নিজের চেহারা কিংবা শরীরে পরিবর্তন আনার ইচ্ছাকে ভুল মনে করেন না তিনি। তার মতে, এটি প্রত্যেক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কাউকে এমনভাবে অনুভব করানো ঠিক নয় যে সৃষ্টিকর্তা যেভাবে তাকে সৃষ্টি করেছেন, সেটি যথেষ্ট সুন্দর নয়।

নিজের ওজন নিয়েও গত কয়েক বছর ধরে সংগ্রামের কথা জানিয়েছেন ফারিয়া। এ কারণে ওজন কমানোর বিভিন্ন পণ্য প্রচারের বিষয়ে তার অবস্থান আরও দৃঢ়। তিনি জানান, স্লিমিং চা, কফি বা কোনো ‘ম্যাজিক্যাল ড্রিঙ্ক’-এর ওপর তিনি বিশ্বাস করেন না।

নিজের ক্ষেত্রে বিষয়টি হরমোনজনিত বলে উল্লেখ করে অভিনেত্রী জানান, শর্টকাট পদ্ধতির পরিবর্তে চিকিৎসা, নিবন্ধিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পুষ্টিবিদের দিকনির্দেশনা, ব্যায়াম এবং জীবনযাপনে পরিবর্তনের ওপরই তিনি আস্থা রাখেন।

তার বক্তব্য, কোনো প্রক্রিয়ায় সময় বেশি লাগলেও এমন কোনো শর্টকাটের প্রচারণা তিনি করবেন না, যেটিতে নিজেই বিশ্বাস করেন না।

শবনম ফারিয়া আরও বলেন, তিনি নিজে যে পণ্য ব্যবহার করতে বা যে কাজ করতে বিশ্বাস করেন না, শুধুমাত্র অর্থের বিনিময়ে অন্য কাউকে সেটি করার পরামর্শ দেওয়াকেও সঠিক মনে করেন না। এ ধরনের পণ্যের বিভিন্ন ব্র্যান্ড নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করলেও নিজের নীতিগত অবস্থানের কারণে সেসব প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অভিনেত্রী বলেন, তিনি যে পণ্যগুলোর প্রচারণা করেন, সেগুলোর প্রতিটিকে পৃথিবীর সবচেয়ে নিখুঁত পণ্য দাবি করছেন না। তবে তার নিজের কিছু সীমারেখা রয়েছে এবং বর্তমানে সেই সীমারেখা মেনে কাজ বেছে নেওয়ার সুযোগ তার রয়েছে।

সচেতনভাবেই সেই সুযোগ কাজে লাগাতে চান বলে জানিয়েছেন শবনম ফারিয়া।


দ্যা প্রেস নিউজ/এসআর   


 

মন্তব্য করুন

  • সর্বশেষ

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

ডেঙ্গু ঠেকাতে নাগরিক সচেতনতার আহ্বান, মশারি বিতরণ

ডেঙ্গু ঠেকাতে নাগরিক সচেতনতার আহ্বান, মশারি বিতরণ

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জন আটক

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জন আটক

মাসদাইরে অভিযান, ঝোপে মিলল বিদেশি পিস্তল

মাসদাইরে অভিযান, ঝোপে মিলল বিদেশি পিস্তল

সাবদীতে ‘ভাই ভাই টার্ফ জোন’ উদ্বোধন, খেলাধুলায় তরুণদের ফেরানোর আহ্বান

সাবদীতে ‘ভাই ভাই টার্ফ জোন’ উদ্বোধন, খেলাধুলায় তরুণদের ফেরানোর আহ্বান

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

রূপগঞ্জে ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

রূপগঞ্জে ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

পশ্চিম মাসদাইরে পুকুরজুড়ে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

পশ্চিম মাসদাইরে পুকুরজুড়ে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আলীরটেক-বক্তাবলী সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই চাইলেন মাধবী মার্মা

আলীরটেক-বক্তাবলী সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই চাইলেন মাধবী মার্মা

নারায়ণগঞ্জে ‘ডেইলি শপিং’-এর ১৩৩তম আউটলেট উদ্বোধন করলেন ব্যবসায়ী নেতা হাতেম

নারায়ণগঞ্জে ‘ডেইলি শপিং’-এর ১৩৩তম আউটলেট উদ্বোধন করলেন ব্যবসায়ী নেতা হাতেম

পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি

পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি