আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

আলীরটেক-বক্তাবলী সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই চাইলেন মাধবী মার্মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আলীরটেক ও বক্তাবলীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্বে থাকা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

এ লক্ষ্যে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রীর কাছে একটি ডিও লেটার দিয়েছেন তিনি। এতে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় সমীক্ষা এবং পরবর্তী সময়ে প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডিও লেটারে বলা হয়েছে, আলীরটেকের ডিক্রিরচর ঘাট অথবা যোগাযোগের জন্য উপযোগী অন্য কোনো স্থানে সেতু নির্মাণ করা হলে আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের সঙ্গে নারায়ণগঞ্জের মূল অংশের সরাসরি যোগাযোগ তৈরি হবে। এতে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা কমার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে একটি বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে উঠতে পারে।

এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ডিক্রিরচর-মীরকাদিম সড়কের (রোড আইডি-৩৬৭৫৮২০০৫) আলীরটেক ডিক্রিরচর ঘাটকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনার কথা উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত সেতু বাস্তবায়িত হলে পঞ্চবটি-মুক্তারপুর এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সঙ্গে নতুন একটি যোগাযোগ সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে ডিও লেটারে। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রামমুখী যানবাহনের একটি অংশ ঢাকার ভেতরে প্রবেশ না করেই বিকল্প পথে চলাচলের সুযোগ পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সেতুটি নির্মাণ হলে বক্তাবলী ও আলীরটেক এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত সহজ হওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ডিও লেটারে উল্লেখ করা হয়েছে।

কৃষি খাতেও প্রস্তাবিত সেতুটি ভূমিকা রাখতে পারে বলে সেখানে বলা হয়েছে। বক্তাবলী, আলীরটেক ও আশপাশের এলাকার কৃষিপণ্য দ্রুত নারায়ণগঞ্জ, ঢাকা এবং দেশের অন্যান্য বাজারে পৌঁছে দেওয়া সহজ হবে। পাশাপাশি কৃষকদের কাছে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহেও সময় কমতে পারে।

শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও যোগাযোগ অবকাঠামোটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন সহজ হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সরবরাহব্যবস্থা আরও কার্যকর হওয়ার পাশাপাশি নতুন ব্যবসা ও শিল্প কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া উন্নত যোগাযোগব্যবস্থার ফলে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাগুলো দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে পারবে বলে ডিও লেটারে উল্লেখ করা হয়েছে। দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনাও সহজ হওয়ার কথা বলা হয়েছে।

তবে ডিও লেটারে প্রস্তাবিত সেতুটি শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণের কথা উল্লেখ করা হলেও আলীরটেকের ডিক্রিরচর ও বক্তাবলীর মধ্যবর্তী এলাকায় ধলেশ্বরী নদী প্রবাহিত। ফলে সেতুটি কোন নদীর ওপর নির্মাণের প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে নথিতে একটি অসঙ্গতি রয়েছে।

বৃহত্তর জনস্বার্থ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার বিষয় বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় সমীক্ষা এবং প্রকল্প প্রণয়নের প্রাথমিক উদ্যোগ নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়েছেন মাধবী মার্মা।

ডিও লেটারের অনুলিপি স্থানীয় সরকার বিভাগের সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছেও পাঠানো হয়েছে।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর