নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা
গেছে। মরদেহটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর)
দুপুরের দিকে পেপার মিলসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আনন্দ
জানান, নদীর পানিতে ভাসমান মরদেহটি তারা প্রায় দেড় ঘণ্টা ধরে দেখতে পাচ্ছিলেন।
পরে বিষয়টি জানাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ৯৯৯-এ
খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ঘটনাস্থলে পুলিশ না আসায় তারা বিষয়টি স্থানীয় সাংবাদিক
ফারুক হোসেনকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে
যোগাযোগ করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটির
পরনে কালো রঙের হাফপ্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ
সাদা হয়ে পচন ধরেছে। তবে মরদেহটির মাথা দেখা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মরদেহ
ভেসে থাকার বিষয়ে তিনি একটি ফোন পেয়েছেন। বিষয়টি দেখতে এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে
পাঠানো হয়েছে।
মরদেহটি কোথা থেকে এসেছে, পরিচয় কী
এবং কীভাবে তার মৃত্যু হয়েছে—এসব বিষয়ে পুলিশ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন