আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

লক্ষণখোলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিনকে ঘিরে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিপরীতে পাল্টা বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পেছনে ব্যক্তিগত বিরোধ, অভ্যন্তরীণ স্বার্থ ও পদ-পদবি সংক্রান্ত ক্ষোভ কাজ করছে।

বিদ্যালয়-সংশ্লিষ্টদের ভাষ্য, প্রধান শিক্ষক নিয়ম মেনে বিদ্যালয় পরিচালনার চেষ্টা করায় একটি পক্ষ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাইয়ের দাবিও জানিয়েছেন তারা।

প্রতিবাদকারীরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন বাদশাকে নিয়েও আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ২০১৪ সালে বিদ্যালয়ের এফডিআরের প্রায় ১০ লাখ টাকা তিনটি চেকের মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলন করা হয়। এ অর্থ উত্তোলনের আগে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে তাদের অভিযোগ। একই সময়ে টেন্ডার বা সরকারি বিধিবিধান অনুসরণ না করে বিদ্যালয়ের মাটি ভরাটের কাজ করানোর অভিযোগও তোলা হয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিবাদকারী শিক্ষকরা।

এদিকে বিদ্যালয়ের ছয়তলা ভবন ঘিরে ভাড়া দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, ভবনটির পাশের একটি চায়না ফ্যাক্টরির কারণে দুর্গন্ধ ছড়ায়, এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ও লেখাপড়ার পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের ভবন একটি চায়না কোম্পানির কাছে বাণিজ্যিক কাজে ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, এ ধরনের কাজে প্রধান শিক্ষক আপত্তি জানানোয় তিনি সংশ্লিষ্টদের বিরোধিতার মুখে পড়েন।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রতিবাদকারীরা বলেন, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের প্রয়োজনেই সহকারী শিক্ষকদের পরামর্শক্রমে নিয়মতান্ত্রিকভাবে অর্থ উত্তোলন করা হয়েছিল। পরবর্তীতে সেই অর্থ বিদ্যালয়ের তহবিলে ফেরতও দেওয়া হয়েছে। তাদের দাবি, পুরো বিষয়টি যাচাই না করেই অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে ‘হালিমা খাতুন আইডিয়াল কিন্ডারগার্টেন’ পরিচালনার বিষয়টিও সামনে এনেছেন শিক্ষকরা। তাদের অভিযোগ, সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আমির হোসেন বাদশা এবং এ.পি.এম. হাসান মেহেদীর সম্পৃক্ততায় বহিরাগতদের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রায় দুই বছর ধরে উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে কিন্ডারগার্টেনটি চললেও এর বিপরীতে যথাযথভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি বলেও দাবি তাদের।

প্রতিবাদকারীদের বক্তব্য, প্রধান শিক্ষক এ কার্যক্রমের বিরোধিতা করায় সংশ্লিষ্টদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। তাদের দাবি, বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন স্বার্থ এবং পাশের চায়না কোম্পানিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের প্রভাব পড়েছে শিক্ষার পরিবেশেও।

এ ছাড়া সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন অতীতে দুই দফায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন বলে উল্লেখ করে প্রতিবাদকারীরা বলেন, পরবর্তীতে স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ না পাওয়ার পর থেকেই বর্তমান প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই মাহতাব উদ্দিনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে বলে তাদের দাবি।

তবে এসব অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে কোনো পক্ষের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং প্রধান শিক্ষককে ঘিরে চলমান বিরোধের অবসানে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

দ্যা প্রেস নিউজ//এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন