রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে,
নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
সঙ্গে নির্বাচন কমিশনের এটিই প্রথম সাক্ষাৎ।
সৌজন্য সাক্ষাতে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর
রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৪
জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। পরে গত
২০ আগস্ট সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হন।
দায়িত্ব গ্রহণের পর
প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যায় সাংবিধানিক
প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের পুরো কমিশন।
সামনে ধাপে ধাপে
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। এমন
প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে ইসির এই সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা
হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন