নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলাসহ মোট ১২ মামলার আসামি ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম ওরফে কালা জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১
আগস্ট) ফতুল্লা মডেল থানা এলাকার পূর্ব গোপালনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার
করা হয়। গ্রেপ্তার জসিম ওরফে কালা জসিম (৪৬) পূর্ব গোপালনগর এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ জানায়,
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা
মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত
হয়। এসআই (নিরস্ত্র) ওয়াসিম খানের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি
আভিযানিক দল পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য
অনুযায়ী, জসিম ওরফে কালা জসিমের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন
অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের
হওয়া একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর
তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা
পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের
অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন