মামলা ও পরোয়ানার আসামিদের ধরতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত
এ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে আদালতের
পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন। এছাড়া একটি নিয়মিত মামলায় একজন এবং জনশৃঙ্খলা রক্ষার
স্বার্থে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে আটক করা হয়।
গ্রেপ্তার পরোয়ানার ভিত্তিতে আটক ব্যক্তিরা হলেন—সফিউল আলম ওরফে
সৈকত, আতিকুর রহমান পনির (৩২), মো. ওমর ফারুক ও
মোনতাজ উদ্দিন (৬০)।
অন্যদিকে নিয়মিত মামলায় যশোরের শিকরগাছা থানার নওদাপাড়া এলাকার
মো. উজ্জল হোসাইন (৪৭)কে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১
ধারায় সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল এলাকার মো. সানাউল্লাহ (৩৮)কে
আটক করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.
হাবিবুর রহমানের নির্দেশনায় থানা পুলিশের বিভিন্ন ইউনিট এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল
বারিক, পিপিএম।
পুলিশের
পক্ষ থেকে জানানো হয়েছে,
গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত
প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন