রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়
আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কথা জানান। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা
আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, তিনি আগে জানতেন না যে তাকে ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আব্দুল মালেক বলেন, তিনি বারীনাথপুর এলাকার
একজন কৃষক। কৃষিকাজের মাধ্যমে বিভিন্ন সময়ে ১০ বার পুরস্কার পেয়েছেন। এলাকায় সবার
সঙ্গে সুসম্পর্ক থাকায় বিভিন্ন মানুষের সঙ্গে চলাফেরা করতেন। পরে আওয়ামী লীগের
পক্ষ থেকে তাকে ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি করা হয় বলে জানতে পারেন।
তিনি বলেন,
সাবেক সভাপতি মকবুলের মৃত্যুর পর তিনি জানতে পারেন যে ওয়ার্ড
সভাপতির দায়িত্বও তার ওপর রয়েছে।
পদত্যাগের ঘোষণা দিয়ে আব্দুল মালেক বলেন, “আমি আজ এখান থেকে আওয়ামী
লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম।”
এ সময় তার পাশে থাকা সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
ফারুক আহমেদ বলেন,
আব্দুল মালেকের পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে স্থানীয়ভাবে
সবার সঙ্গে যোগাযোগ রেখে চলার কারণে ঘটনাচক্রে তার নাম আওয়ামী লীগের কমিটিতে চলে
এসেছে।
ফারুক
আহমেদ বলেন, আব্দুল মালেক বিষয়টি বুঝতে পেরে নিজ ইচ্ছায় পদত্যাগ করতে চেয়েছেন। তাই
তাকে গণমাধ্যমের সামনে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এ নিয়ে কেউ তাকে হয়রানি বা বিরক্ত করতে না পারে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন