শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে র্যাব-১১ সদর
কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে
২টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও (মেলারঘাট) এলাকার ওই কিশোরী নিজ বাড়ি
থেকে নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, সাদ তাকে ফুসলিয়ে বাড়ির
চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
র্যাবের দাবি, ধর্ষণে বাধা দিলে সাদ কিশোরীকে দেয়ালে ধাক্কা
দেন। এতে সে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যায়। পরে ইট দিয়ে তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার ওপরের পাটির কয়েকটি
দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে তাকে চারতলা থেকে
টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান সাদ।
পরে স্বজনরা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে উদ্ধার করে
প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে মুগদা
মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় আমিমুল হাসান সাদকে
প্রধান আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার
সাদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে
জানিয়েছে র্যাব।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন