আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা favicon নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস favicon ডেঙ্গুতে নারায়ণগঞ্জে নারী শিশুসহ হাসপাতালমুখী দুই শতাধিক! favicon রাষ্ট্রপতি ফখরুলকে ইরানি প্রেসিডেন্টের শুভেচ্ছা
Advertisement

ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রায় দেড় ঘণ্টা রায় ঘোষণার পর এ আদেশ দেন।

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু আছিয়ার মা আয়েশা আক্তার। তবে মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত তার মনে শান্তি আসবে না বলে জানিয়েছেন তিনি।

রায়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে আয়েশা আক্তার বলেন, আছিয়া কোনো অপরাধ করেনি। যে কষ্ট নিয়ে তার সন্তান পৃথিবী ছেড়ে গেছে, এমন কষ্ট যেন আর কোনো মায়ের সন্তানের ভাগ্যে না আসে। তিনি হিটু শেখের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

আছিয়ার মা আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের খবর শোনার পরই তিনি প্রকৃত অর্থে স্বস্তি পাবেন। পাশাপাশি অসহায় পরিবারের জন্য সরকারি সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান তিনি।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আয়েশা আক্তার। তার আশঙ্কা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হওয়ার পর আসামির স্বজনদের পক্ষ থেকে তার পরিবার ক্ষতির মুখে পড়তে পারে। এ কারণে প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারি করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মামলায় আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আট বছরের শিশু আছিয়া। গত বছরের ৫ মার্চ রাতে শিশুটিকে ধর্ষণ করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ ধর্ষণের পর শিশুটিকে হত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় আছিয়াকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার সব আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ ২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। একই বছরের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

২৭ এপ্রিল থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এর মাত্র কয়েকদিন পর, ১৭ মে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

খালাস পাওয়া আসামিরা হলেন—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই এবং সজীবের মা জাহেদা বেগম।

বিচারিক আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পর আইন অনুযায়ী মামলার নথি অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। ২০২৫ সালের ২১ মে মামলার নথি উচ্চ আদালতে পৌঁছায়।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পেপারবুক তৈরির জন্য নথি বিজি প্রেসে পাঠানো হয়। পেপারবুক প্রস্তুত হওয়ার পর গত ৮ জুন তা হাইকোর্টে জমা দেওয়া হয়।

এরপর মামলাটি শুনানির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় আসে। গত ২৪ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। ২৫ আগস্ট রায়ের দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

অবশেষে সোমবার দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এখন উচ্চ আদালতের রায়ের পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দণ্ড কার্যকরের বিষয়টি এগোবে।

রায়ের পর আছিয়ার মা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

দ্যা প্রেস নিজ/এসআর 

মন্তব্য করুন

  • সর্বশেষ

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

ডেঙ্গু ঠেকাতে নাগরিক সচেতনতার আহ্বান, মশারি বিতরণ

ডেঙ্গু ঠেকাতে নাগরিক সচেতনতার আহ্বান, মশারি বিতরণ

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জন আটক

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জন আটক

মাসদাইরে অভিযান, ঝোপে মিলল বিদেশি পিস্তল

মাসদাইরে অভিযান, ঝোপে মিলল বিদেশি পিস্তল

সাবদীতে ‘ভাই ভাই টার্ফ জোন’ উদ্বোধন, খেলাধুলায় তরুণদের ফেরানোর আহ্বান

সাবদীতে ‘ভাই ভাই টার্ফ জোন’ উদ্বোধন, খেলাধুলায় তরুণদের ফেরানোর আহ্বান

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

রূপগঞ্জে ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

রূপগঞ্জে ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

পশ্চিম মাসদাইরে পুকুরজুড়ে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

পশ্চিম মাসদাইরে পুকুরজুড়ে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আলীরটেক-বক্তাবলী সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই চাইলেন মাধবী মার্মা

আলীরটেক-বক্তাবলী সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই চাইলেন মাধবী মার্মা

নারায়ণগঞ্জে ‘ডেইলি শপিং’-এর ১৩৩তম আউটলেট উদ্বোধন করলেন ব্যবসায়ী নেতা হাতেম

নারায়ণগঞ্জে ‘ডেইলি শপিং’-এর ১৩৩তম আউটলেট উদ্বোধন করলেন ব্যবসায়ী নেতা হাতেম

পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি

পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি